হবিগঞ্জে নদীতে ডুবে দুই বোনের মৃত্যু
প্রতীকী ছবি
হবিগঞ্জে নদীতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের নাজিরপুরে সুতাং নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই বোন হলো, ওই গ্রামের ভানু সরকারের মেয়ে রূপালী (৩) ও তার চাচাতো বোন গৌরাঙ্গ সরকারের মেয়ে প্রিয়াংকা সরকার (৩)।
স্বজনরা জানান, তারা দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিলো। এক পর্যায়ে দুই বোন বাড়ির পার্শ্ববর্তী সুতাং নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের নদীতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সৈয়দ এখলাছুর রহমান/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক