সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
প্রতীকী ছবি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রেজোয়ান (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার ভৈরবা বাজার তেলপাম্পের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রেজোয়ান একই উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের টালভাঙ্গা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ আলম জানান, রেজোয়ান স্থানীয় প্রাইমারি স্কুলের ছাত্র। সকালে স্কুলে যাবার সময় ঘাতক ট্রাকটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি রাশেদ আলম।
আহমেদ নাসিম আনসারী/আরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা