সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত
রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক রাসেদুন্নবী জুয়েল (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলে তাকে বহনকারী পাজেরো জিপে একটি ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, বুধবার রাতে রংপুর থেকে পাজেরো গাড়িতে করে ৫ জন ঢাকায় যাচ্ছিলেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ভূয়াপুর লিংক রোড এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাদেরকে চাপা দিলে গাড়িতে থাকা জুয়েল মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জীতু কবীর/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা