প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো হিজড়ারা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করেছে জামালপুরের হিজড়া সম্প্রদায়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিজড়াদের সংগঠন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেন তারা।
সংগঠনের সভাপতি ও জয়ীতা আরিফা আক্তার ময়ূরীর সভাপতিত্বে হিজড়ারা বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন এবং তৃতীয় লিঙ্গকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে মমতাময়ী মায়ের মতো নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রীকে এসএমএস করে কুরবানির গরু উপহার পান।
শুভ্র মেহেদী/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি