ট্রাকের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় কাজ করার সময় ট্রাকের নিচে চাপা পড়ে হাসান (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হাসানের মরদেহ উদ্ধার করে গোলড়া হাইওয়ে পুলিশ।
গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী জানান, রাতে জগের মাধ্যমে উঁচু করে পণ্যবোঝাই একটি ট্রাকের নিচে কাজ শুরু করেন হাসান। এর কিচ্ছুক্ষণ পর হঠাৎ জগের বাতাস বের হয়ে ট্রাকটি নিচু হতে শুরু করে। এক পর্যয়ে ট্রাকটি উল্টে হাসানের ওপরে পড়লে চাপা পড়ে হাসানের মৃত্যু হয়।
নিহত হাসানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায়। গোলড়া বাসস্ট্যান্ডে ফরহাদ মিস্ত্রির গ্যারেজে কাজ করতেন তিনি।
এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা