শাহজাদপুরে বিশাল অজগর উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ১১ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউস।
রোববার দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি হাটে খেলা দেখানোর সময় এক সাপুরের কাছ থেকে অজগরটি উদ্ধার করা হয়।
দি বার্ড সেফটি হাউজের সভাপতি মামুন বিশ্বাস জানান, তালগাছি হাটে সাপের খেলা দেখাচ্ছিলেন কৈজুরী ইউনিয়নের ভেকা গ্রামের আনোয়ার হোসেন নামের এক সাপুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অজগরটি উদ্ধার করা হয়।
শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার বলেন, অজগরটি উদ্ধার করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়েছে। অজগরটি সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইকোপার্কে হস্তান্তর করা হবে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা