স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার
ঝালকাঠির রাজাপুরে আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ মামলায় গালুয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. বাবুল তালুকদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার বাগড়ি-বাশতলা এলাকার ইউসা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবুল তালুকদার উপজেলার চাড়াখালি গ্রামের মৃত মো. মোন্তাজ তালুকদারের ছেলে।
রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর পশ্চিম চাড়াখালী হামেজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ করে একটি প্রভাবশালী দল। এ ঘটনায় ইউপি সদস্য বাবুল তালুকদারসহ ৩ জনের নাম উল্লেখ করে ২৫ সেপ্টেম্বর রাতে ওই শিক্ষার্থীর দাদা রাজাপুর থানায় ধর্ষণ মামলা করেন।
আতিকুর রহমান/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা