নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত
প্রতীকী ছবি
নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পৌরসভা এলাকার কাল্লাকাটি মোড়ে নওগাঁ-পত্নীতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার মোল্লাকুড়ি উত্তরপাড়া গ্রামের বাবা আব্দুস সালাম (৫৪), তার ছেলে তৌফিক ইসলাম (২৭) ও পত্নীতলা উপজেলার রনি (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই মোটরসাইকেলে তারা তিনজন বাড়ি থেকে পত্নীতলার নজিপুরের দিকে যাচ্ছিলেন। নওগাঁ থেকে ছেড়ে যাওয়া সাপাহারগামী ট্রাকটি পৌরসভা এলাকার কাল্লাকাটি মোড়ে পোঁছে মোটরসাইকলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে।
আব্বাস আলী/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা