ছাত্রাবাসে পুলিশের অভিযান, ৪১ শিবিরকর্মী গ্রেফতার
কুমিল্লার কয়েকটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৪১ জন শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত নগরীর চারটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় মঙ্গলবার রাতে ও বুধবার দিনব্যাপী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় নগরীর দক্ষিণ চর্থা ও মনোহরপুর এলাকার চারটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেটসহ ৪১ জন শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় তাদের জেলহাজতে পাঠানো হয়।
মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ