জাতীয় ঐক্যফ্রন্টকে সন্দেহ কাদেরের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি যে দলের হোক, যে রুপের হোক এ অপশক্তিরা হচ্ছে সকল ধর্মের শত্রু। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ অভিন্ন অপশক্তিকে প্রতিহত করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে এ অপশক্তিকে পরাজিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বুধবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভোটের আগে এ জোটের নানান কাহিনী বের হবে। তারা মিটিং করবে, ডেটিং করবে। এ জোট আগামী নির্বাচনে অংশ নেবে কি-না অথবা নির্বাচন বানচাল করবে কি-না এটাই এখন সন্দেহ।
এ সময় অন্যান্যের মধ্যে নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার ইলিয়াস শরিফ, কোম্পানীগঞ্জ পৌর মেয়র আব্দুল কাদের মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা