মেহেরপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
ফাইল ছবি
মেহেরপুরের কাসারী পাড়ায় পাত্র গোল্ড হাউজ নামের এক স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় একদল সংঘবদ্ধ চোর এ ঘটানটি ঘটায়। এসময় চোরেরা ২০ ভরি সোনা, ৮শ ভরি রুপা, ৪শ ভোরি গোল্ড প্লে সহ প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক।
তবে স্থানীয়রা জানান, স্বর্ণের দোকানে আরো বেশি টাকার স্বর্ণালঙ্কার ছিল।
মেহেরপুর সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) আহসান হাবীব জানান, রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনাটি ঘটেছে। এ ঘটানার সাথে জড়িত চোরদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।
এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি