সিলেট ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, সম্পাদক বহিষ্কার
ছাত্রলীগের সিলেট মহানগর শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেয়ার আহ্বান করা হয়েছে। একই সঙ্গে সংগঠন পরিপন্থী কাজে জড়িত থাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষারকে স্থায়ীভাবে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আগামী ১ নভেম্বরের মধ্যে সিলেট মহানগর ছাত্রলীগের কমিটির পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত প্রেরণ করার আহ্বান করা হয়। পাশাপাশি পদপ্রত্যাশীদের নির্বাহী সংসদের প্রতিনিধি ইন্দনীল দেব শর্মা রনি ও আরিফুজ্জামান আল ইমরানের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়।
এদিকে, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
ছামির মাহমুদ/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা