স্বরূপকাঠিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার কাশিরবাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একজন স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন বাসের আরো আট যাত্রী। নিহত স্কুলছাত্রের নাম মো. জিকো (২১)। সে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের ইউপি মেম্বার জিয়াউদ্দিন লাভলুর ছেলে।
স্বরূপকাঠি থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, শনিবার রাত প্রায় পৌনে ৭টার দিকে পিরোজপুর থেকে স্বরূপকাঠি যাবার পথে একটি যাত্রীবাহী বাস কাশিরবাজার এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় জিকো নামের ওই ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় বাসের আট যাত্রী আহত হন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে।
হাসান মামুন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা