‘পঞ্চম কর্নেল অব দি রেজিমেন্ট’ এ অভিষিক্ত হলেন সেনাপ্রধান
‘পঞ্চম কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম জেনারেল হিসেবে একাধারে পৃথক পৃথক চারটি রেজিমেন্ট-কোরের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ পেলেন আজিজ আহমেদ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী সেনানিবাসে এক অনুষ্ঠানে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারে এ নিয়ে এক অনুষ্ঠান করা হয়। সেখানেই সেনা প্রধানকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরানো হয়। এ সময় ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সিনিয়র অধিনায়ক, সুবেদার এবং মেজরগণ উপস্থিত ছিলেন।
এর পর সেনাপ্রধান কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি শহীদ স্মৃতির স্মরণে নির্মিত স্মৃতিস্তস্ভ ‘বীর গৌরব’ এ পুষ্পস্তবক অর্পণ করেন।
সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণদানকালে সেনাপ্রধান জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন। বলেন, আমারা সবাই মিলে এ রেজিমেন্টের অগ্রযাত্রাকে আরও বেগমান এবং আধুনিকতায় সম্পৃক্ত করার সকল প্রচেষ্টা চালিয়ে যাব।
এদিকে, সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত শিশু-কিশোরদের স্কুল প্রয়াসে শ্রবণ যন্ত্র, হুইল চেয়ার ও কৃত্রিম পা বিতরণ করেন প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক ও সেনাপ্রধানের স্ত্রী দিলশাদ নাহার আজিজ।
ফেরদৌস/এমএএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি