মলম পার্টির ৫ সদস্য গ্রেফতার
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকা থেকে মলম পার্টির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে কাশিমপুর রোড ও দেওয়ালিয়াবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- কুড়িগ্রামের মো. আরাফাত (১৬), টাঙ্গাইলের আমজাদ হোসেন (৩২), আরিফ হোসেন (১৮), ঝিনাইদহের মো. লিটন (২৮) ও ময়মনসিংহের মো. আরিফ (২৩)। তাদের কাছ থেকে নেশাজাতীয় তরল পদার্থ, ৭৫ পিস নেশাজাতীয় ট্যাবলেট ও ৯০ হাজার টাকা মূল্যে চারটি ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করা হয়।
কোনাবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হামিদ বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই মলম পার্টির সদস্য। কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে বেড়াতো তারা। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা