ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে বাড়ির ছাদ থেকে পড়ে সুমাইয়া আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুমাইয়া আক্তার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, শনিবার সকালে সুমাইয়া আক্তার বাড়ির ছাদে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সালাউদ্দিন কাজল/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা