মেহেরপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
অবিলম্বে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ, বৈষম্যের অবসান, হয়রানি ও ডি ক্যাটাগরি বন্ধসহ ভাতার হার উন্নীতকরণের দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খাইরুল হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
বাংলাদেশ মুক্তিাযোদ্ধা সমন্বয় পরিষদের মেহেরপুর জেলার আহ্বায়ক নুরুল হুদা, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলীসহ জেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা মানববন্ধনে অংশ নেয়।
এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা