পিরোজপুরে ইউপি চেয়ারম্যান জেল হাজতে
প্রতীকী ছবি
দ্রুত বিচার আইনের মামলায় পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা মো. কামরুজ্জামান চানকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুর হোসেন এ আদেশ দেন।
কামরুজ্জামান চান জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক। মামলার কারণে তাকে গত সপ্তাহে চেয়ারম্যান পদ থেকে সাময়িক অব্যহতির নির্দেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
আদালত সূত্রে জানা যায়, দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কামরুজ্জামান চান এবং তিন ছাত্রদল নেতা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক মঞ্জুর হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
হাসান মামুন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা