পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পটুয়াখালীতে ১৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. রনি (২২) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ৮টায় শহরের শেরে বাংলা সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।
পটুয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি খন্দকার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শেরে বাংলা সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. রনি (২২) কে আটক করা হয়। শহরের পুরান বাজার এলাকার আবদুল আজিজের ছেলে রনি। তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মহিব্বুল্লাহ চৌধুরী/এসআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি