জন্মের পর ছুড়ে ফেলা হলো নদীতে
ময়মনসিংহের ভালুকায় নদী থেকে ভাসমান এক নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভালুকার ক্ষীরু নদীর হাসপাতালের কাছে স্লুইচ গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার দিকে হাসপাতাল সংলগ্ন স্লুইচ গেট এলাকায় নদীতে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ভালুকা মডেল থানার এসআই জীবন চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহটি উদ্ধার করেন।
শিশুটির পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে কে বা কারা ফুটফুটে নবজাতকটিকে জন্মের পর নদীতে ফেলে দিয়েছে। পরে ভালুকা মডেল থানা পুলিশ ও স্থানীয়রা শিশুটির দাফন সম্পন্ন করে।
এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে