চট্টগ্রামে জামায়াতের নায়েবে আমির গ্রেফতার
প্রতীকী ছবি
চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির আফসার উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে মহানগর জামায়াতের নায়েবে আমির আফসার উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মহানগরের বিভিন্ন থানায় মামলা আছে।
উল্লেখ্য, আফসার উদ্দিন চৌধুরী চট্টগ্রাম থেকে প্রকাশিত স্থানীয় ‘দৈনিক কর্ণফুলী’ পত্রিকার সম্পাদক। ১৯৯১ সালের নির্বাচনে চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেন তিনি।
আবু আজাদ/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা