রাজশাহীতে মিলল দুইজনের ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি
রাজশাহীর বাঘা উপজেলায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে উপজেলার গাঁওপাড়া এবং আটঘরি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
তারা হলেন- উত্তর গাঁওপাড়া এলাকার আবুল কালাম তপনের মেয়ে নিপা আক্তার (১৬) ও আটঘরি চেয়ারম্যান পাড়ার মৃত হযরত আলীর ছেলে শুকুর আলী (৫০)।
উপজেলার ইসালামি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থীয় অংশ নেয়ার কথা ছিল মৃত নিপা আক্তারের।
দুই পরিবারের ভাষ্য, নিপা মৃগী রোগী ছিলেন। আর শুকুর আলী ছিলেন মানসিক ভারসাম্যহীন। পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন শুকুর আলী।
বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন আলী বলেন, রোববার বিকেলে শুকুর আলী এবং ওই দিনই রাত ৮টার দিকে নিপা নিজ বাড়িতে গলায় ফাঁস দেন। খবর পেয়ে রাতেই দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য সোমবার সকালে তাদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ নিয়ে অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা