মোটরসাইকেলের সিট কভারে মিলল ৫১ বোতল ফেনসিডিল
মোটরসাইকেলের সিট কভারে অভিনব কায়দায় লুকানো ৫১ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি সদস্যরা।
বুধবার বিকেলে যশোরের বেনাপোল পোর্ট থানার বারোপোতা এলাকা থেকে ফেনসিডিলসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বারোপোতা তিন রাস্তার মোড়ে মোটরসাইকেলযোগে চোরাকারবারীরা বেনাপোলের দিকে রওনা দিচ্ছে। সে সময় পুটখালী বিজিবি ক্যাম্পের একটি টহল দল ধাওয়া দিলে চোরাচালানীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সিট কভারের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫১ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। জব্দকৃত মোটরসাইকেল ও ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
মো. জামাল হোসেন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা