নাজিরপুর উপজেলা চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা
পিরোজপুরের নাজিরপুর উপজেলা চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ সংক্রান্ত একটি আদেশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এসেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তবিবুর রহমান নিশ্চিত করেছেন।
গত ১৭ আগষ্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এ চিঠির মাধ্যমে জানা গেছে, হাইকোর্টের রিট পিটিশন ও লিভ টু আপিলের মাধ্যমে তার এ পদটি শূণ্য ঘোষণা করা হয়।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি এ উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনে ২০ দল সমর্থিত ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম খান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
হাসান মামুন/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা