স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, মিলল তরুণীর লাশ
গাজীপুরে অজ্ঞাত এক তরুণীর (২৫) মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ। রোববার সকালে গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকার জনৈক অলি মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি এনামুল হক বলেন, গাজীপুরা এলাকার অলি মিয়ার বাড়ির একটি কক্ষ ভাড়া নেয় তরুণ-তরুণী। ৫-৬ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই বাসায় ওঠে তারা। রোববার সকালে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে- শনিবার রাতে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে তরুণ। তরুণীর গলার বাম পাশে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের কারও পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি