জামিন চাইতে গিয়ে কারাগারে বিএনপি প্রার্থী খোকন
বিশেষ নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে জামিন নামঞ্জুর করে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাবুল্লাহ।
বিষয়টি নিশ্চিত করে খায়রুল কবির খোকনের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া বলেন, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিশেষ নিরাপত্তা আইনের একটি মামলায় ২৭ জনকে আসামি করে এজাহার দাখিল করা হয়েছিল। সেখানে জেলা বিএনপির সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নাম না থাকলেও ২৫ নভেম্বর ২৭৩ জনের নাম উল্লেখ করে চার্জশিট দেয় পুলিশ।
বৃহস্পতিবার ওই মামলায় খোকনসহ তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে জেলা ও দায়রা জজ আদালত দুইজনের জামিন মঞ্জুর করলেও খোকনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
অ্যাডভোকেট আব্দুল বাছেদ আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে রাখার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে মিথ্যা এ গায়েবি মামলা দায়ের করা হয়। এ মামলার এজাহারের কোথাও তার নাম ছিল না। যেহেতু নির্বাচনে অংশ নেবেন সেহেতু এ মামলায় জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করেন আদালত।
এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা