কুড়িগ্রামে বিএসএফের গুলিতে নারী নিহত
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার খালিসা-কোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহেরা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী জানায়, রোববার সকালে সীমান্তের ৯৩৪ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে নো-ম্যানসল্যান্ডে গেলে ভারতের বসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ নো-ম্যানসল্যান্ডে পড়ে থাকলেও দু-দেশের সীমান্ত রক্ষীদের কোনো পক্ষই তাকে উদ্ধার করতে পারছে না।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তের ওই এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় শাহেরা খাতুন নো-ম্যানসল্যান্ডে গেলে বিএসএফর গুলিতে নিহত হন তিনি।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক