পিরোজপুরে যুবলীগ নেতা গ্রেফতার
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. মাশরুল আলম রাজিবকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও কাউন্সিলর হাসিনা মনির ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার বিকেলে নেছারাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন কুমার গাইন ও মামুনুর রশিদ পল্টন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুবুজ চন্দ্র দে`র নেতৃত্বে একদল পুলিশ রাজিবকে বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।
এ ব্যাপারে নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, তদন্তের স্বার্থে মামলা সম্পর্কে আপাতত কিছু বলা যাচ্ছে না। দুপুরে তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
হাসান মামুন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা