পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্র ও বোমা উদ্ধার
প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুরে পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্র ও বোমা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সকালে উপজেলার ধর্মঘর সীমান্তের একটি পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।
৫৫ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সাজ্জাদ জাগো নিউজকে জানান, শুক্রবার সকাল আটটায় গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির ভেতর থেকে তিনটি পাইপগান, ১৭টি পেট্রলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়। তবে এগুলো মজুদের সঙ্গে জড়িত কাউকে এসময় আটক করা সম্ভব হয়নি।
সৈয়দ এখলাছুর রহমান/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক