বিপুল ভোটে মাশরাফির জয়
বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এ তথ্য জানা গেছে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ এ তথ্য জানান।
তিনি জানান, নড়াইল-২ আসনে ১৪০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে মাশরাফি বিন মর্তুজা নৌকা প্রতীকে ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট।
হাফিজুল নিলু/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা