কিশোরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় নারী নিহত
কিশোরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের (৪৫) এক নারী নিহত হয়েছেন।
সোমবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল মাড়াইকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ওই এলাকায় রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত ওই নারী। এ সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মোহাম্মদ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা