সুবর্ণচরের সেই নারীকে আইনি সহায়তার ঘোষণা
নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে গণধর্ষণের শিকার গৃহবধূকে সকল ধরনের আইনি সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে নোয়াখালী আইন সহায়তা কমিটি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। বুধবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে তারা এ ঘোষণা দেয়।
নোয়াখালী আইন সহায়তা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র দাস লিখিত বক্তব্যে বলেন, নির্যাতিত গৃহবধূকে সকল আইনি সহায়তা দেয়া হবে। সর্বোচ্চ আইনি সহায়তার মাধ্যমে ওই গৃহবধূর পাশে দাঁড়ানো হবে। যাতে ধর্ষকরা কোনোভাবে আইনের ফাঁকে বের হতে না পারে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের আইনজীবীদের নিয়ে আইনি সহায়তা কমিটি করা হয়েছে। আমরা সবসময় নির্যাতিত নারীদের পাশে আছি।
এ সময় তিনি বলেন, নির্যাতিতা নারী স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সাক্ষাৎ প্রার্থনা করেছেন।
এ সময় ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা আহ্বায়ক ও সরকারি কৌঁসুলি (জিপি) কাজী মানছুরুল হক খসরু, আইনি সহায়তা কমিটি নোয়াখালীর সদস্য সচিব অ্যাডভোকেট সহিদ উল্যা বাবু, সদস্য অ্যাডভোকেট রিপন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা