গাইবান্ধায় মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গ্রেফতার
প্রতীকী ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মানবাতাবিরোধী অপরাধের মামলার আসামি মোফাজ্জল হোসেন প্রধানকে (৮২) গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে গোবিন্ধগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, গ্রেফতার মোফাজ্জল হোসেন প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা রয়েছে। সেই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মোফাজ্জল হোসেন শ্রীমুখ গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।
জাহিদ খন্দকার/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা