মাধবকুণ্ডে ঘুরতে গিয়ে তারা সবাই হাসপাতালে
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ডে যাওয়ার পথে পর্যটকবাহী বাস উল্টে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। শনিবার দুপুরে বড়লেখা উপজেলার খলাগাঁও গৌরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবকুণ্ডে ভ্রমণে আসা সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্ডলিভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হন।

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- আবু মুছা, খালেদা ইয়াসমিন, আজিজুন নাহার, খালেদ মিয়া, নাবিহা তাসনিম, হাবিবুন নাহার। অন্যান্য আহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে বলে জানা গেছে। তাদের নাম পাওয়া যায়নি।
বড়লেখা থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শরীফ উদ্দিন বলেন, দুর্ঘটনায় ২০ থেকে ২৫ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে।
রিপন দে/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি