ইলিশা জংশনে পুড়ল ৩০ দোকান
ভোলার ইলিশা জংশন বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়েছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারের উত্তর বাজারে এ অগ্নিকাণ্ড হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯ টার দিকে জংশন বাজারের উত্তর বাজারের একটি ওয়ার্কশপের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ভোলা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রথম আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে পরে আরও ৪টি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় দুইটি মুদি দোকান, দুটি টিভি’র শো-রুম, তিনটি ইলেকট্রনিক্স দোকান, তিনটি মোবাইলের শো রুম, দুটি হার্ডওয়্যাারের দোকান, দুটি সার-কিটনাশকের দোকানসহ ৩০টি দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ভোলা ফায়ার সার্ভিসের পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘণ্টারও একটু বেশি সময় লাগে। এ ঘটনায় প্রায় ৩০ টি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
তিনি আরও বলেন, ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৬ কোটি টাকার মতো হতে পারে।
জুয়েল সাহা বিকাশ/জেডএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি রাজবাড়ীতে পদ্মায় নিখোঁজ যুবকের
- ২ সাতক্ষীরার চার আসনে প্রচারণা তুঙ্গে, উন্নয়নে নানা অঙ্গীকার প্রার্থীদের
- ৩ বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো
- ৪ লালমনিরহাটে জামায়াতের সমাবেশ, কানায় কানায় পূর্ণ তিস্তা ব্যারেজ মাঠ
- ৫ দিনাজপুরে চায়না কোম্পানিতে নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক, আহত অর্ধশত