ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।
বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, সানারপাড় ও শিমরাইল মোড় এলাকার তিন শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।
জানা যায়, সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। সওজের এস্টেট ও আইন কর্মকর্তা উপ-সচিব মো. মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলীউল হোসেন, সওজ নারায়ণগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুস সাত্তার শেখ, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আজিজুল হক, উপ-সহকারী প্রকৌশলী মো. সোলাইমান, সার্ভেয়ার হুমায়ুন কবির ও সোহাগ মাহমুদ প্রমুখ।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুস সাত্তার শেখ বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। বুধবার সাইনবোর্ড, সানারপাড় ও শিমরাইল এলাকার প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সানারপাড় এলাকায় নির্মিত একটি দোতলা ভবন গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়া মহাসড়কের ওপর বসানো ১২-১৩টি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়।
হোসেন চিশতী সিপলু/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রথমবারের মতো ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান, পাঁচ জেলায় উৎসবের আমেজ
- ২ স্বতন্ত্র নারী প্রার্থীর নির্বাচনি প্রচারণায় বাধা-হেনস্তার অভিযোগ
- ৩ ভিসা-টিকিট থাকলেও বোর্ডিং পাস মিলছে না যুক্তরাজ্যগামী যাত্রীদের
- ৪ দিনাজপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৮১ কারাবন্দি
- ৫ জামায়াতকে ভোট দিলে দিনের আলোতেই ‘রগ কাটার’ হুমকি কৃষকদল নেতার