কুমিল্লায় জামায়াত নেতা গ্রেফতার
কুমিল্লার মনোহরগঞ্জে জামায়াত নেতা গাজী সাইফুল বারী তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত গাজী সাইফুল উপজেলার বাইশগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি। সোমবার সন্ধ্যায় স্থানীয় বাইশগাঁও বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যায় স্থানীয় বাইশগাঁও বাজার থেকে থানার এএসআই অমর চন্দ্র বিশ্বাস সঙ্গিয় ফোর্স নিয়ে ওই জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় একাধিক মামলাসহ নাশকতার অভিযোগ রয়েছে।
মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাদেকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কামাল উদ্দিন/এআরএ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে কোপালেন ছাত্রলীগ নেতা
- ২ পটুয়াখালীতে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১
- ৩ নারীসহ পুলিশ পাহারায় রাত কাটাতে চেয়ে ধরা ভুয়া জজ
- ৪ সিদ্ধিরগঞ্জে ১৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, দুজনকে জেল-জরিমানা
- ৫ চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা