পুলিশের অপকর্ম ধরিয়ে দিন : এসপি সামসুন্নাহার
গাজীপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে প্রতিটি ওয়ার্ড থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার।
এসব অপরাধ দমনে তরুণ সমাজ ও জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা চেয়ে এসপি শামসুন্নাহার বলেছেন, এসব ক্ষেত্রে পুলিশের যদি কোনো অপকর্ম থাকে, তাহলে ধরিয়ে দিন। আমরা যথাযথ ব্যবস্থা নেব।
বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইন ময়দানে গাজীপুরের সার্বিক আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসপি শামসুন্নাহার বলেন, গাজীপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে প্রতিটি ওয়ার্ড থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। এ জন্য তরুণ সমাজকে জাগ্রত ও জনপ্রতিনিধিদের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় গাজীপুর জেলার বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ওয়ার্ডের চেয়ারম্যান, সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা পুলিশের কর্মকর্তা, সাংবাদিক এবং সুধীজন অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিতদের মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করার শপথ করান এসপি শামসুন্নাহার।
মো. আমিনুল ইসলাম/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি