দিরাইয়ে সহপাঠীর ছুরিকাঘাতে দুই কলেজছাত্র আহত
ছুরিকাঘাতে আহত কণিক দাস ও দীপু তালুকদার। পাশে আটককৃত গৌতম দাস।
সুনামগঞ্জের দিরাইয়ে সহপাঠীর ছুরিকাঘাতে দুই ছাত্র গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে দিরাই সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত কণিক দাসকে (১৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও দীপু তালুকদারকে দিরাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মুজাহিদুল ইসলাম সর্দার বলেন, দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দিরাই কলেজের একাদশ শ্রেণির ছাত্র গৌতম দাসের (১৯) সঙ্গে একই শ্রেণির কণিক দাসের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে গৌতম দাসের ছুরিকাঘাতে তারা আহত হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গৌতম দাস নামের এক ছাত্রকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম