এশিয়ান গ্রুপের মবিলের গোডাউনে ভয়াবহ আগুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এশিয়া স্পিনিং মিলস লিমিটেডের একটি মবিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বিদেশ হতে আমদানিকৃত বিপুল পরিমাণ মবিল ও দাহ্য পদার্থ। অগ্নিকাণ্ডের ৫ ঘণ্টা পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার বেলা ১১টার দিকে ফতুল্লার নন্দলালপুর এলাকার প্রাইম টেক্সটাইল মিলের পাশে মবিলের গোডাউনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কোম্পানির সুপার ভাইজার শাহজাহান মিয়া জানান, আরএম লেভেল নামক প্রতিষ্ঠানে গোডাউন ভাড়া নিয়ে কোম্পানির বিদেশ থেকে আমদানিকৃত মবিলসহ বিভিন্ন ক্যামিকেল ওই গোডাউনে মজুদ করে বাজারজাত করা হয়। বেলা ১১টার দিকে গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোডাউনের পশ্চিম পাশে সুমা স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত ঘটে। গোডাউনে ক্যামিকেল থাকায় দ্রুত আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
ঢাকা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন মাহমুদ জানান, ফায়ার সাভির্সের ১১টি ইউনিট অগ্নিকাণ্ডের পর পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না। তদন্ত করে এ বিষয়ে জানা যাবে।
শাহাদাত হোসেন/এফএ/আরএআর/এমএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজে ডিসির সঙ্গে প্রতারণার চেষ্টা, গ্রেফতার ৩
- ২ প্রেস ক্লাবের সদস্য ছাড়া আর কেউ সাংবাদিক দাবি করতে পারে না
- ৩ হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা
- ৪ অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা-তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৫ বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা