ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা নাওটানা এলাকায় ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা ভাতিজা।
শনিবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জুয়েল (৩৫) এবং তার সহকারী রাসেলের (৩২) বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বাবুখালী এলাকায়।
নাওজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অহিদুজ্জামান বলেন, নাওটানা এলাকায় মীরের বাজার-কাঞ্চন সড়কে গাজীপুরগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। তার সহকারী গুরুতর আহত হলে উদ্ধার করে ঢাকার আরসিয়ান হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর শাহাজালাল কোম্পানির কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যান চালক। মরদেহ ও গাড়ি দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি