বিয়ের দুই মাসেই লাশ হলো রুমা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে রুমা আক্তার নামে এক নববধূকে হত্যার অভিযোগে উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী কাউছার পলাতক রয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী গ্রামের এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত রুমা আক্তার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী গ্রামের মোহর আলীর মেয়ে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন জানান, দুই মাস আগে মতিনের ছেলে কাউসারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রুমার। বিয়ের পর থেকে কাউছার ব্যবসার কথা বলে রুমার পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে প্রায় সময় দুই জনের মধ্যে বাকবিতণ্ডা হত।
রোববার বিকেলে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় কাউছার। সন্ধ্যায় আশপাশের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া না পেলে ঘরে জানালা দিয়ে দেখে বিছানায় রুমার মরদেহ পড়ে আছে। পরে তারা পুলিশে খবর দেয়।
তিনি আরও জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রুমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কাউছারকে গ্রেফতারের চেষ্টা চলছে।
শাহাদাত হোসেন/এফএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজে ডিসির সঙ্গে প্রতারণার চেষ্টা, গ্রেফতার ৩
- ২ প্রেস ক্লাবের সদস্য ছাড়া আর কেউ সাংবাদিক দাবি করতে পারে না
- ৩ হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা
- ৪ অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা-তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৫ বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা