কুমিল্লায় ছেলের হাতে বাবা খুন
কুমিল্লার বরুড়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছেন।বরুড়া উপজেলার জয়াগ গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, জয়াগ গ্রামের আবদুর রবের (৬৫) ছেলে জুয়েল (১৫) মাদকাসক্ত ছিলেন। মঙ্গলবার রাতে তাকে এশার নামাজ পড়তে যেতে বলায় সে তার বাবার সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে।
একপর্যায়ে সে বাবার বুকে ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর রাতে তার মৃত্যু হয়।
বরুড়া থানা পুলিশের ওসি নাসির উদ্দিন মৃধা জানান, এ ঘটনায় নিহতের ছেলে জয়নাল আবেদীন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছে।
কামাল উদ্দিন/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে কোপালেন ছাত্রলীগ নেতা
- ২ পটুয়াখালীতে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১
- ৩ নারীসহ পুলিশ পাহারায় রাত কাটাতে চেয়ে ধরা ভুয়া জজ
- ৪ সিদ্ধিরগঞ্জে ১৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, দুজনকে জেল-জরিমানা
- ৫ চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা