সন্তান সুস্থ না হওয়ায় হাসপাতালে মায়ের আত্মহত্যা
পটুয়াখালীর দুমকিতে হাসপাতালের বাথরুমের দরজা ভেঙে রুবি আক্তার (২৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টায় লুথ্যারান হাসপাতালে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রুবি। গত শনিবার তার ৬ মাসের শিশু সন্তান ডায়রিয়ায় আক্রান্ত হলে লুথ্যারান হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থার কোনো উন্নতি না হওয়ায় রুবি মানসিকভাবে ভেঙে পড়েন।
বুধবার রাতে হাসপাতালের ওয়ার্ড থেকে রুবি বাথরুমে যান। দীর্ঘ সময় ধরে বাথরুম থেকে না আসায় থানা পুলিশকে খবর দিলে বাথরুমের দরজা ভেঙে পুলিশ রুবির মরদেহ উদ্ধার করে।
দুমকি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা কেচিসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি