চিংড়িতে জেলি পুশ করায় জরিমানা
খুলনায় চিংড়িতে জেলি পুশ করার দায়ে ন্যাশনাল সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. জাকির হোসেন।
তিনি বলেন, গোপন সূত্রের ভিত্তিতে রূপসার ন্যাশনাল সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় সেখানে জেলি পুশ চিংড়ি ও অপদ্রব্য মিশ্রিত আনুমানিক ১০৮০ কেজি চিংড়ি পাওয়া যায়। ন্যাশনাল সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে মোবাইল কোর্টের মাধ্যমে অপদ্রব্য মিশ্রিত/ভেজাল চিংড়ি রাখার জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নগদ আদায় করা হয়।
চিংড়িতে পুশ এবং অপদ্রব্য মিশ্রনের বিরুদ্ধে খুলনা জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা এবং পুলিশ বিভাগের সদস্যরা সহযোগিতা করেন।
আলমগীর হান্নান/এফএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা