ভাবিকে জড়িয়ে ধরতে বাধা দেয়ায় ভাইকে খুন
লক্ষ্মীপুরে পরিবারিক কলহের জের ধরে ছোট ভাই মান্নানের হাতে বড় ভাই আবদুল হান্নান (২৫) খুন হয়েছেন। এ ঘটনায় মান্নানকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের আটিয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হান্নান পার্বতীনগর ইউনিয়নের বাসিন্দা আবুল কালামের ছেলে। তারা দুই ভাই বেড়জাল দিয়ে মাছ শিকার করতেন।
নিহতের বাবা আবুল কালাম জানান, রাতে হান্নানের স্ত্রী সালমা আক্তারের ঘরে উঁকি দেয় ছোট ভাই মান্নান। এ সময় বড় ভাই বিষয়টি টের পান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাইয়ের স্ত্রীকে জড়িয়ে ধরেন ছোট ভাই। এতে ক্ষিপ্ত হয়ে হান্নান দা নিয়ে ছোট ভাইকে তেড়ে আসেন। পরে হান্নানের হাত থেকে দা ছিনিয়ে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন মান্নান।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রানা দাশ বলেন, বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাইকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভাবিকে জড়িয়ে ধরার বিষয় নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কাজল কায়েস/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি