নাচোলে উপনির্বাচনে আব্দুস ছালাম চেয়ারম্যান নির্বাচিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৩নং নাচোল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুস ছালাম (নৌকা প্রতীক) ৯ হাজার ৩৭৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম (আনারস) প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩৯৬ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুস সামাদ জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৫টি ভোট কেন্দ্রে ৭০টি বুথে ২৬ হাজার ৩ জন ভোটারের মধ্যে ৬৭.২১ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। ৪ জন নির্বাহী মাজিস্ট্রেট, ১৫০ জন পুলিশ ও ১৮০ জন আনসার ভিডিপি, বিজিবি ও র্যাব আইনশৃঙ্খলা রক্ষার কাজে দায়িত্ব পালন করেন।
আব্দুল্লাহ/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক