ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নদের পাড়ে যুবকের গলাকাটা লাশ

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০২ মার্চ ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রহ্মপুত্র নদের পাড় থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শনিবার সকালে উপজেলার কাইক্কারটেক কাফুরদী এলাকার ব্রহ্মপুত্র নদের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার কাইক্কারটেক কাফুরদী এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ওই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে। অন্য স্থানে দুর্বৃত্তরা এই যুবককে গলা কেটে হত্যা করে এখানে ফেলে যায়। এ বিষয়ে তদন্ত চলছে।

মো. শাহাদাত হোসেন/এএম/এমকেএইচ

আরও পড়ুন