রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে কুপিয়ে হত্যা
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে তৈয়বা নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২০ এসবি ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত তৈয়বা বেগম (২০) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২০ এসবি ব্লকের আব্দুর রহিমের স্ত্রী। এ ঘটনায় স্বামী রহিমকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় তৈয়বার। এক পর্যায়ে স্বামী দা দিয়ে আঘাত করে স্ত্রীকে। এতে সে ঘটনাস্থলে মারা যায়।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল ইসলাম জানান, খবর পেয়ে স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি