চট্টগ্রামে ২১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৫ মার্চ) ভোরে বারইয়ারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকার আমির হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২৬) ও মো. ওবাইদুল হকের ছেলে মো. এনামুল হক (২১)।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট এলাকা থেকে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ টাকা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আবু আজাদ/এএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি